গণভোট ও নির্বাচন নিয়ে শ্রোতা দর্শক উপস্থিতিতে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান

0
গণভোট ও নির্বাচন নিয়ে শ্রোতা দর্শক উপস্থিতিতে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান

জয়নাল আবেদীনঃ রংপুরে গণভোট ও নির্বাচন নিয়ে শ্রোতা দর্শক উপস্থিতিতে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়েছে ।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে শেষ হয়েছে । রংপুর পাবলিক লাইব্রেরী মাঠের ওউ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ। বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) এসএম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীরসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্খায় চব্বিশের গণঅভ্যূত্থানে ছাত্র-জনতা মাঠে নেমে সরকারের পতন ঘটিয়েছিল। সংস্কার, বিচার, ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অতীব জরুরী। তাই জুলাই শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণসহ গণভোটে হ্যাঁ এর পক্ষে সকল স্তরের মানুষকে রায় দিতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে রংপুর বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীরা ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেন । অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার করা হয় ।আর এরই ফলে রংপুর বিভাগের আট জেলার শ্রোতা দর্শক ছাড়াও সারা দেশের দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন সেই সঙ্গে বেতার কর্তৃপক্ষ আশা করছেন হ্যা ভোটের পক্ষে প্রচারণা সফল হয়েছে ।