কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ৩ বছরের শিশু সেভেনআপ ভেবে কীটনাশক পান করে মৃত্যু হয়েছে!
খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন–এর পূর্ব গোপালপুর গ্রামে আজ এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে। ওই শিশু কন্যার নাম খাদিজা। সে ওই এলাকার বাহারুল মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অসাবধানতাবশত কৃতনাশককে সেভেনআপ ভেবে পান করে ফেলে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘরে কীটনাশক রাখার ব্যাপারে পরিবারের সদস্যদের আরো সতর্ক হতে হবে। না হলে এমন হৃদয়বিদারক ঘটনা আরো ঘটতে পারে।

