ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনায় ঘরের ভেতর থেকে ফাতেমা খাতুন (৬০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ওই এলাকার বাসিন্দা ও মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে পরিবারের সদস্যরা ঘরে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে মহেশপুরে থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার তদন্ত কর্মকর্তা সাজাদুর রহমান সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ফাতেমা খাতুন কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় এলাকায় শোক ও নীরবতার আবহ নেমে এসেছে।

