রংপুরের তিস্তাপাড়ে ফিরেদেখার কবিতা-লিটলম্যাগ জমপেশ আড্ডা অনুষ্ঠিত

0
রংপুরের তিস্তাপাড়ে ফিরেদেখার কবিতা-লিটলম্যাগ জমপেশ আড্ডা অনুষ্ঠিত
জয়নাল আবেদীন: তিস্তাপারের মানুষের জীবন, নদীকেন্দ্রিক সংস্কৃতি এবং বাংলাদেশের ছোটকাগজ চর্চার ইতিহাস ও উত্তরাঞ্চলের অবদানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “তিস্তাপাড়ে কবিতা ও লিটলম্যাগ জমপেশ আড্ডা”।
শনিবার সকাল সাড়ে ৯টায়  শোভাযাত্রা, ফিতা কেটে উদ্বোধন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।
সকাল ১০টায় আলোচনা পর্বে “বাংলাদেশে ছোটকাগজ চর্চা ও উত্তরাঞ্চলের অবদান” শীর্ষক আলোচনায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক এবং অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট, আরআরএফ রংপুরের   আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মাসুদুল হক—কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও এনসিটিবির সদস্য। আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব। স্বাগত বক্তব্য দেন কবি ও আহ্বায়ক কাইয়ুম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক এবং ফিরেদেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। অনুষ্ঠানে ছোটকাগজ কাঁচাকঞ্চি এব ভাঙলো দাদুর ঠ্যাঙ দুটি গ্রন্থ মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সকাল ১১টায় শুরু হয় কবিকণ্ঠে কবিতা পাঠের প্রথম পর্ব। এতে ইব্রাহীম আজাদ, মারুফ হোসেন মাহবুব, রাজ্জাক দুলাল, আব্দুল খালেক, আহমেদ মওদুদ, মাসুম মোরশেদসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক কবি কবিতা পাঠ করেন। এ পর্বে সভাপতিত্ব আহমেদ মওদুদ এবং সঞ্চালনায় ছিলেন কবি রেজা হক। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় “তিস্তাপারের মানুষ ও জীবন” শীর্ষক আলোচনা। প্রধান আলোচক ছিলেন বিশিষট কবি, কথাসাহিত্যিক ও গবেষক রানা মাসুদ। আলোচনায় অংশ নেন গবেষক ও সাংবাদিক ড. অখিল পোদ্দার এবং ফিরেদেখার সাহিত্য সম্পাদক ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক বাবুল সরকার। সভাপতিত্ব করেন তাপস মাহমুদ।বিকেলে শুরু হয় দ্বিতীয় কবিকণ্ঠে কবিতা পর্ব। এ পর্বে গান পরিবেশন করেন নীল রতন সরকার, খ,ম আলী সম্রাট।
কবিতা পাঠ করেন ইরশাদ জামিল, রাজ্জাক দুলাল, জিয়াউল আলম ফারুকীসহ শতাধিক কবি। পর্বটিতে সভাপতিত্ব করেন কবি ও লেখক এমাদউদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন আল আমিন ইসলাম ও সুমি।
বিকেলে  সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, তিস্তাপার শুধু একটি নদীতীর নয়— এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও সৃজনশীলতার প্রতীক। ছোটকাগজ আন্দোলন ও কবিতা চর্চার মাধ্যমে এই অঞ্চল দীর্ঘদিন ধরেই জাতীয় সাহিত্যভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।