রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

0
রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

জয়নাল আবেদীনঃ বেলুন ও পায়রা উড়িয়ে এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সোমবার সকালে নগরীর কামালকাছনায় একটি কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করে এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় । এবারের প্রতিপাদ্য ছিলো “অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতরের কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার ও কর অঞ্চল রংপুর মোঃ মোশাররফ হোসেন।এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধিনায়ক ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ন লে. কর্ণেল সেলিম আলদীন রংপুর রেঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন , রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রোটারিয়ান এমদাদুল হোসেন ,উত্তরা ইপিজেট‘র নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবসায়ীদের সময় ও খরচ কমিয়ে বাণিজ্য প্রসারে কাস্টমসের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি মোহাম্মদ লুৎফর রহমান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের পরিচালক বিশিষ্ট সমাজসেবী পার্থবোস ,কাস্টমস যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা, যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা সহ এ কমিশনারেটের আওতাধীন সোনাহাট, বাংলাবান্ধা স্থল কাস্টমস স্টেশনসহ অন্যান্য স্টেশনের আমদানিকারক, সিএন্ডএফ প্রতিনিধি, বিভিন্ন সত্ত্বাধিকারীসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কিছু সংখ্যক সাংবাদিক।