রংপুরে সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিকী অনশন

0
রংপুরে সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিকী অনশন

রংপুর ব্যুরোঃ  রংপুরে সরকারি কর্মচারীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন ১: ৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১লা জানুয়ারি থেকে বাস্তবায়নের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ রংপুর জেলা শাখা’র নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা দ্রুত তাদের দাবি পুরণের আহ্বান জানিয়ে শ্লোগান দেন এবং বক্তব্য রাখেন।বক্তাগণ তাদের দাবি পুরণ করা না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কাজে সহযোগিতা করবেন না বলে হুমকি প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন, সংগঠনের রংপুর বিভাগীয় জেলা শাখার মুখ্য সমন্বয়ক মাসুদ পারভেজ,রংপুর কালেক্টর চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক তুহিন মিয়া,গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।কর্মকর্তাগণ।