কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধকোটি টাকা সহ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধা (৪১) কে আটক করেছে কোষ্টগার্ড। বুধবার রাত দশটার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকাে বাজারের ব্যাগের মধ্য থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ ও কোস্ট গার্ডের সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল বালিকা মাধ্যমকি বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজন ওই ব্যক্তি সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ টাকার সঙ্গে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা পায়নি। তাই তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং মামলা করেছে কোস্টগার্ড।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

