চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় ৩টি আসনে ১৪লাখ ২৯হাজার ৬৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটর রয়েছেন ৭লাখ ২০হাজার ৭৭৯জন এবং নারী ভোটার রয়েছেন ৭লাখ ৮হাজার ৮৭০জন।
একটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বিএনপি প্রার্থী মো. শাহজাহান মিঞা, জামায়াত প্রার্থী মাওলানা কেরামত আলী, জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা। এখানে ভোটার রয়েছেন, ৫লাখ ১৮১জন। এরমধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২লাখ ৫৫হাজার ৩১৬জন এবং নারী ভোটার রয়েছেন ২লাখ ৪৪হাজার ৮৬৫জন। এখানে ১৫৯টি কেন্দ্রের৯৩৬টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

অন্যদিকে ২টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বিএনপি’র প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াতের মু, মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল। এখানে ভোটার রয়েছেন, ৪লাখ ৬১হাজার। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২লাখ ২৮াহাজার ৮২৫জন এবং নারী ভোটার রয়েছেন, ২লাখ ৩২হাজার ১৭৪জন। একমাত্র এই আসনেই একজন হিজরা ভোটার রয়েছেন। এখানে ১৮৪টি কেন্দ্রের ৮৭৭টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এছাড়া একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৫জন প্রার্থী রয়েছেন। এরা হলেন, বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম। এখানে ভোটার রয়েছেন৪লাখ ৬৮হাজার ৪৭৯জন।
এরমধ্যে পুরুষ ভোটর হচ্ছেন ২লাখ ৩৬হাজার ৬৪৮জন এবং নারী ভোটার ২লাখ ৩১হাজার ৮৩১জন। এখানে ১৭২টি কেন্দ্রের ৯২৮টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচন প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
এবার সংসদীয় তিনটি আসনে ৫১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ১৬ জন আনসার, একজন অস্ত্রধারী এবং দুইজন নিরস্ত্র পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে এবং জেলায় ২২ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

