উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের প্রায় ৯০ বছর বয়সী মো. আবুল কাশেম প্রামাণিক নিজ দুসন্তানের সহায়তায় পায়ে হেটে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট দিতে আসেন।
ভোট কেন্দ্রে ঢোকার গেটে তার সাথে দেখা হয়। এসময় প্রতিবেদককে মো. আবুল কাশেম প্রামাণিকের দুসন্তান মো. শহিদুল ইসলাম ও মো. ইয়াকুব প্রামাণিক বলেন তাদের পিতা মাদরাসায় দফতরি পদে চাকুরী করেছেন। একাকী হাটাচলায় তাদের পিতার কষ্ট হয়।
তাই দুভাই সহযোগিতা করে এনেছেন। প্রতিবেদককে মো. আবুল কাশেম প্রামাণিক বলেন নিজ ইচ্ছেয় সন্তানদের সহযোগিতায় ভোট দিতে এসেছেন।

