গাজীপুর-৩ আসনে বিএনপির ডা. রফিকুল ইসলাম নির্বাচিত

0
গাজীপুর-৩ আসনে বিএনপির ডা. রফিকুল ইসলাম নির্বাচিত

সুমন গাজী: গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার একাংশ) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৩ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও গাজীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, আসনটিতে ১৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।