শেরপুরে গাছ থেকে ঝু’ল’ন্ত কৃষি ব্যাংকের সাবেক কর্মীর ম’র’দেহ উদ্ধার

0
শেরপুরে গাছ থেকে ঝু’ল’ন্ত কৃষি ব্যাংকের সাবেক কর্মীর ম’র’দেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় কৃষি ব্যাংকের সাবেক কর্মীর মরদেহ উদ্ধার শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন কবির বাবু বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন।

ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সুলতানপুর মধ্যপাড়া এলাকায় একটি গাছের সাথে হুমায়ুন কবিরের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের বক্তব্য: ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

মৃত্যুর কারণ: এলাকাবাসীর একাংশ জানায়, হুমায়ুন কবির বাবু গত কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বেশ মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ওসি জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।