রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরী রংপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন আলোচনা সভা ভাষা শহিদদের সম্মাননা প্রদান সহ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনাওে পুস্পার্ঘ্য অর্পন কওে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, রংপুর বিভাগীয় কমিশনার রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, বাংলাদেশ বেতার, রংপুর প্রেসক্লাব, বিএনপি, জাসদ, বাসদ, এনসিপি, রংপুর মহানগর সুজন সহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা,শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।এদিকে দুপুরে রংপুর সিটি কর্পোরেশন ক্যাম্পাসে আলোচনাসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি প্রশাসক মোহা: আশরাফুল ইসলাম সিটি সচিব অতিরিক্ত দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা , তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধানগন কর্মকর্তাকর্মচারি উপস্থিত ছিলেন ।

এছাড়া দিবসকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।