ভিপি নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালী

0
ভিপি নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালী

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী-৩ (গলাচিপা -দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি, গন আধিকার বাংলাদেশ সভাপতি নুরুল হক নুর এমপি দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠানে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলের নেতাকর্মীরা।

এসময় উপস্হিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক জসিম পারভেজ, সদস্য হাফিজুর রহমান, গোফরান বিশ্বাস পলাশ,মিলন কর্মকার রাজু, সহযোগী সদস্য প্রভাষক চঞ্চল সাহা, গৌতম হালদার, সোলায়মান পিন্টু, মো: ফরিদ উদ্দিন বিপু, ইমরান ফরাজী, সৈয়দ রাসেল।

বক্তারা প্রতিমন্ত্রী নুরুল হক নুর পটুয়াখালী জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।