কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে। এতে ৩টি গরু ও ১টি ছাগল দগ্ধ হয়েছে। এর মধ্যে ২টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত বুধবার দিনগত রাত ১টার দিকে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান তাঁর গোয়াল ঘর আগুনে পুড়তে দেখতে পান। এ সময় তিনিসহ তাঁর বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। তারা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ৩টি গরু ও ১টি ছাগল দগ্ধ হয়। তার মধ্যে ২টি গরুর মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্থ আতাউর রহমান অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কেউ তার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। সব মিলে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

