রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে মাদ্রাসায় চাল ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

0
রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে মাদ্রাসায় চাল ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে মাদ্রাসায় চাল ও অচ্ছল পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা।

লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট নাসরিন হক ববি’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের ফাস্ট ডিস্ট্রিক গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী, সেকেন্ড ডিস্ট্রিক গভর্নর লায়ন মইন রানা, রংপুর ক্লাবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জিল মুরাদ লাভলু, পরিচালক এনামুল হক সোহেল, বানিউল আদম বাবু, তৌহিদ হোসেন আশরাফী, রিলিফ কমিটির চেয়ারম্যান মেরাজুল মহসিনসহ অন্যরা।

অনুষ্ঠানে পার্বতীপুর কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসা, বেলবাড়ি কেরামতিয়া হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, হযরত ফাতেমা (রা.) বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, বাইতুর রহমান জামে মসজিদ এবং দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ৬ হাজার কেজি চাল এবং ২৩০টি অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই, দুধ, সয়াবিন তেল, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা বলেন, লায়ন্স ক্লাব সারা বছর আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রোজা ও ঈদকে ঘিরে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যহত থাকবে। আমরা প্রতিটি উৎসবের আনন্দকে একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে চাই।