জয়নাল আবেদীন: কেন্দ্রীয় কর্মসুচির পাশাপাশি স্থানীয় বাড়তি কিছু কর্মসুচি গ্রহণ করে গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পচিশ মার্চ কাল রাত্রী গণহত্যা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ডিসি মোহাম্মদ এনামুল আহসান। সকাল এগারোটায় দিবসের কাযর্ক্রমের ফিরিস্তি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রমিজ আলম। সভায় আলোচনায় অংশ নেন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বর্তমান আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন। সভায় রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে মহান স্বাধীনতা জাতীয় দিবসে রংপুর পাবলিক লাইব্রেরি চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে।
পচিশ মার্চ দুপুরে গণহত্যার উপর আলোকচিত্র প্রদশর্নী করা হবে। এছাড়াও সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা্ ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে সস্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় দেশের জ্বালানি তেলের বিরুপ প্রভাব যাতে না পড়ে সেজন্য এবার কোন অফিস আদালত বাসা বাড়িতে আলোক সজ্জা করা হবেনা।
এদিকে একইসভায় মহান মুক্তিযুদ্ধের আটাশ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে রক্ত গৌরবে পূস্পমাল্য অর্পনের মিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে রংপুর সিটি করপোশনের প্রধান নিরবার্হী করমকরতা রাকিব হাসান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

