উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন থেকে তিনটি ফিলিং স্টেশন মনিটরিং

0
উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন থেকে তিনটি ফিলিং স্টেশন মনিটরিং

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি পেট্রোল ও ডিজেল ফিলিং স্টেশন উপজেলা প্রশাসন থেকে মনিটরিং করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. আরিফ দুপুরে ফিলিং স্টেশনগুলো মনিটরিং করেন। নগরবাড়ী মহাসড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠান তিনটি হলো – উল্লাপাড়া পৌরসভা এলাকায় খলিশাগাড়ী বিল এলাকার উল্লাপাড়া ফিলিং স্টেশন , বোয়ালিয়ার সমবায় ফিলিং স্টেশন ও পাটধারী এলাকার বোয়ালিয়া ফিলিং স্টেশন বলে জানা গেছে ।