গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতির ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ সভা

0
গৌরীপুরে এক্যফোরামের সভাপতির ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ সভা

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর-এ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সাংবাদিক ঐক্য ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাংবাদিক শাহজাহান কবির হীরার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে “গৌরীপুরে সন্ত্রাসী দিয়ে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর ও চাঁদা দাবি করেন ডাক্তার আমান!” শিরোনামে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদ প্রকাশের পর স্থানীয় শাহিন মুন্সি নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর জনতা ব্যাংকের সামনে সাংবাদিক শাহজাহান কবির হীরার ওপর শাহিন মুন্সি ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

প্রতিবাদ সভায় সংগঠনের সাবেক সভাপতি, সহ-সভাপতিসহ মোট ১৮ জন সদস্য বক্তব্য রাখেন এবং হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।