জয়নাল আবেদীনঃ বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা-২০২৫‘র ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর লালকুঠি মোড়স্থ সোসাইটির প্রধান কার্যালয়ে উক্ত ফলাফল প্রকাশের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে বিকেএস‘র সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী ফলাফল প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদান করেন।
এ সময় আলোচনা অংশ নেন যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান বিপ্লব, আব্দুল আখের রাশেদী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম, দপ্তর সচিব লুৎফুল্লাহ, অর্থ সচিব মিজানুর রহমান, শিক্ষা সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক খায়রুল আলম, রংপুর মহানগর শাখার সচিব আতিকুল ইসলাম আতিক ও রংপুর মহানগর শাখার ৬টি থানার সভাপতি ও সচিব সহ প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১হাজার ১ ৩০টি কিন্ডার গার্টেন এর মোট ৪৪ হাজার ৩ শ ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তন্মধ্যে ট্যালেন্ট পুল ৪ হাজার ২শ৮২ জন ও সাধারণ গ্রেডে ৭হাজার ৬শ৮৩ জনসহ সর্বমোট ১১হাজার ৯শ৬৫ জনশিক্ষার্থী বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১২শ টাকা ও সাধারণ গ্রেড ৮শ টাকা এককালীন প্রদান করা হবে।

