রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়নাল আবেদীন্: রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতরাতে সেনানিবাসের মাল্টিপারপাস শেড এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন নবাগত ৬৬পদাতিক ডিভিশনের জিও সি মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন এনডিসি পিএসসি ।

এসময় অভ্যাগত অতিথিদের উদ্দেশে নবাগত জিওসি বলেন সেনাবাহিনী শুধু দেশের সারবর্ভৌমত্ব রক্ষার কাজেই নিয়োজিত খাকেনা ।বাংলাদেশ সেনা বাহিনী দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায অগ্রণী ভুমিকা পালন করে । বন্যার সময় নদী ভাঙ্গন এলাকায় বাধ নির্মাণ ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মান করে মানব কল্যাণে এগিয়ে আসে ।দেশের অভ্যন্তরে যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী অতীতে এবং বর্মানেও কাজ করে যাচ্ছে ।

এর আগে তিনি আমন্ত্রিত সাংবাদিকসহ অতিথিদের সাথে কুশল মিনিময় করেন । ইফতার ও দোয়া অনুষ্ঠানে সেনাবাহিনীর সকল স্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন ।