শার্শায় ১ হাজার পরিবারের মাঝে উপহার ও ফলজ গাছ বিতরণ

0
শার্শায় ১ হাজার পরিবারের মাঝে উপহার ও ফলজ গাছ বিতরণ

শহিদুল ইসলামঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে শার্শা উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী ও ফলজ গাছ বিতরন করা হয়। উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্বাবধানে ও ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু এবং শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।