সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরের গঙ্গাচড়ায় ঈদুল ফিতর উদযাপন

0
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরের গঙ্গাচড়ায় ঈদুল ফিতর উদযাপন

জয়নাল আবেদীন্ঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগপুর পূর্ব জলীপাড়া গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মসজিদে ঈদের জামাত হয়। এতে গ্রামসহ আশপাশের এলাকা থেকে দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।স্থানীয়রা প্রায় তিন দশক ধরে সৌদি ক্যালেন্ডার অনুযায়ী আগাম রোজা ও ঈদ পালন করে আসছেন।

গ্রামের ষাটোর্ধ্ব আবুল কাশেম জানান, প্রায় ৩০ বছর আগে মাওলানা আব্দুর রশিদ (বাদশা) সৌদি সময় অনুযায়ী রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু করেন। এরপর থেকেই এটি নিয়মিত হয়ে আসছে। বর্তমানে মাওলানা আব্দুল বাতেনের নেতৃত্বে ঈদের জামাত হচ্ছে।

জামাতে ইমামতি করা মাওলানা আব্দুল বাতেন বলেন, “কোরআন শরিফ ও হাদিসে বলা আছে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা সারা বিশ্বের জন্য গ্রহণযোগ্য। বর্তমানে ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে বিশ্বের কোথায় চাঁদ দেখা গেছে তা সহজেই জানা যায়। বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আমরা আজ সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি ।