
বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩’শ অসহায় ও দুস্থ প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ এবং বস্ত্র বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে রোববার (২২ মার্চ ) দুপুরে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন, মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক ফাহমিদা মুহিত, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, অ্যাডভোকেট কেএম রায়হান উদ্দিন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।
