পীরগাছায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করায় যুবক আটক

0
পীরগাছায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করায় যুবক আটক

পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আটক উদয় সরকার উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেন উদয় সরকার। এতে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা তাকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করে।

এবিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”