গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গভীররাতে ঝড়ের কবলে ঘরের চালের নিচে চাপা পড়ে সিরাজ উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত মো. সিরাজ উদ্দিন (৭২) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের সহযোগীতা প্রধান করা হবে।

