জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরে মাদক ও অপরাধের বিরুদ্ধে থাকবে সামাজিক প্রতিরোধ বলে মন্তব্য করেছেন মেয়র প্রার্থী মনোয়ারুল ইসলাম কর্নেল।পাশাপাশি জামালপুর পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন। দিনরাত ভোটার ও সমাজের মুরুব্বীদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন।
এরইমধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময়ও করছেন। অসচ্ছল মানুষকে সহায়তা, বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং প্রত্যেক বছরের ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় দুস্থ ও গরিবদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ,অসহায় শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত সহ পৌরবাসীর বিপদ আপদে পাশে দাড়ানো ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় অনেক আগেই পৌরবাসীর মনে জায়গা করে নিয়েছেন মনোয়ারুল ইসলাম কর্নেল। এদিকে তাকে ঘিড়ে নির্বাচন করার কথা শুনে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
তিনি সাংবাদিকদের জানান,জামালপুর হবে মানুষের শহর। যেখানে রাস্তা ও শুধু গাড়ীর জন্য নয় পথচারীদের জন্যেও নিরাপদ। যেখানে উন্নয়ন মানুষকে সরিয়ে নয়, মানুষকে সাথে নিয়েই হবে। জামালপুর শহর এমন ভাবে গড়ে তোলা হবে যেখানে নাগরিক মানে শুধু ভোটার নয়, নাগরিক মানে অংশীদার। শহরের সিদ্ধান্ত হবে মানুষের কথা শুনে, প্রয়োজন বুঝে।
খোজ নিয়ে জানা যায়, ১৯৯৮ সালে জামালপুর শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারুল ইসলাম কর্নেল । পরবর্তীতে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। ২০১৮ সালে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালে প্রথম দিকে মনোয়ার ইসলাম কর্নেল জামালপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদ পান। ২০০৬ এর পরবর্তী সময়ে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাড়ীতে থাকতে পারেনি। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হওয়ার কারণে থাকতে হয়েছে কখনো ধান ক্ষেতে আবার কখনো নদীর কিনারায়। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর যেনো তার ওপর নেমে আসল আরেক ঝড়। তার বাড়ীতে লুটপাট। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মামলার ছিলেন এজাহারভুক্ত আসামী। গ্রেফতার হয়ে একাধিকবার করেছেন কারাবাস।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুনের আস্থাভাজন ব্যক্তি হিসেবে রাজপথে থেকে প্রতিটি হরতাল – অবরোধ সহ বিভিন্ন মিছিল মিটিং এ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।
এদিকে মেয়র পদপ্রার্থী মনোয়ারুল ইসলাম কর্নেল জানান, জামালপুর পৌরসভার উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছি। এর জন্য আমি প্রত্যেকটি ওয়ার্ডের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ পৌরসভার সকল ওয়ার্ড বাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।তিনি আরও আশা প্রকাশ করেন, দল তাকে মনোনয়ন দিলে তিনি ইনশাআল্লাহ ভালো ফলাফল উপহার দিতে পারবেন।

