ঝিনাইগাতীর হাতীবান্ধায় খেলার মাঠের জন্য তরুণদের দাবি

0
ঝিনাইগাতীর হাতীবান্ধায় খেলার মাঠের জন্য তরুণদের দাবি

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে একটি খেলার মাঠের অভাবে তরুণ প্রজন্ম বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে । বিশেষ করে হাতীবান্ধা সুইজগেট, ঘাগড়া প্রধান পাড়া, হাতীবান্ধা চকপাড়া, হাতীবান্ধা মীরপাড়া এবং পূর্ব হাতীবান্ধার একাংশের যুবকদের মধ্যে একটি খেলার মাঠ না থাকাই বর্তমান তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, এ নিয়ে হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, খেলার মাঠ না থাকায় এলাকার ছেলেরা তাদের খেলোয়াড়ি প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না। ফলে অনেকেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, যা তরুণ সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা জানান, হাতীবান্ধা সুইজগেট সংলগ্ন একটি জায়গা রয়েছে, যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। এই জায়গাটি যথাযথভাবে উন্নয়ন করে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা গেলে এলাকার তরুণদের জন্য তা আশীর্বাদস্বরূপ হবে।

স্থানীয় তরুণরা আরও বলেন, একটি খেলার মাঠ থাকলে তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে। পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকেও দূরে থাকা সম্ভব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।