শহিদুল ইসলাম: যশোরের শার্শায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
সভায় আগামী ৬ মে থেকে শরিখাস,গোবিন্দভোগ, গোপালভোগ ও মুম্বাই। ১৭ মে থেকে হিমসাগর। ২৮ মে থেকে ল্যাংড়া ও৬ জুন আমরুপালী আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাতকরনের নির্দেশ প্রদান করে ক্যালেন্ডার তৈরি করা হয়।
এ সময় উপজেলার সকল আমচাষী,বাগান মালিকগণ এবং আম আড়ৎদারদের নিয়ে আমের ওজন, নির্ধারণ, আড়ৎদারী,যানজট নিরসন ও বাজার পরিস্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানসহ উৎপাদিত আম বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়।

