বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক

0
বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)|

নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণের পাশাপাশি ছোট ড্রেনগুলোও শ্রমিকদের দিয়ে পরিষ্কার করা হচ্ছে| নাগরিক দুর্ভোগ কমাতে দিন-রাত সরেজমিনে তদারকি করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন| শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রশাসক নগরীর বর্ণালী মোড় ঢালান, ভেড়িপাড়া, আদর্শ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন| এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ণালী, ১৬ নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গা, ৬ নম্বর ওয়ার্ডের আপেল ডেকোরেটরের মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন|

পরিদর্শনকালে তিনি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন| বর্ষা মৌসুম শুরুর আগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি| রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন| প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি| আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে| তিনি আরও বলেন, যেসব এলাকায় দিনে কাজ করলে জনভোগান্তি সৃষ্টি হতে পারে, সেসব এলাকায় রাত্রীকালীন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে| আমাদের লক্ষ্য ড্রেনেজ ব্যবস্থা সচল রেখে নাগরিক দুর্ভোগ কমানো|

ড্রেনের ওপর স্থায়ী ঢালাই নির্মাণ করে অনেক ভবন মালিক পরিষ্কার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলেও জানান প্রশাসক| তিনি বলেন, কোথাও ৪০ ফুট, কোথাও ৫০ ফুট পর্যন্ত ড্রেন

ঢেকে দেওয়ায় পরিষ্কার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে| তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি| এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি ড্রেনের ওপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ না করার আহ্বান জানান|