রংপুরে ট্রাক সেলের মাধ্যমে চিনি সোয়াবিন তেল এবং ডাল এই তিনটি পণ্য বিক্রি শুরু

0
রংপুরে ট্রাক সেলের মাধ্যমে চিনি সোয়াবিন তেল এবং ডাল এই তিনটি পণ্য বিক্রি শুরু

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরী রংপুরে সোমবার থেকে ট্রাক সেলের মাধ্যমে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষদের মাঝে চিনি সোয়াবিন তেল এবং ডাল এই তিনটি পণ্য বিক্রি শুরু হয়েছে।

এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন । এসময় তিনি ভোক্তাদের উদ্দ্যেশে বলেন প্রয়োজনের অতিরিক্ত কেউ এসব পণ্য গ্রহণ না করলে বর্তমান সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই কার্যক্রম শুরু করেছে তা সফল হবে। তিনি বলেন প্রতিদিন রংপর সিটি করপোরেশন এলাকায় পনেরটি ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্পটে এসব পণ্য ন্যয্য দামে বিক্রি করা হচ্ছে। তিনি পণ্যের গুণগত মান ন্ম্নি হলে কিম্বা ওজনে কম দিলে ভোক্তা ক্রেতাদের অভিযোগের মাধ্যমে তাকে জানাতে বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ টিসিবি‘র সহকারী পরিচালক মো: রুবেল সরকার।