
জয়নাল আবেদীন্ঃ বিত্র কোরআন তেলাওয়াত মিলাদ মসজিদে মসজিদে দোয়া পাচ শতাধিক মানুষের মাঝে দরিদ্র ভোজ এবং আলোচনা সভার মধ্যে দিয়ে বিভাগীয় নগরি রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে ।শনিবার দুপুরে স্টেশন রোডস্থ রংপুর জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন দলের জেলা আহবায়ক রংপুর জিলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম ।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রুপকার, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু এমন কোন জায়গা নেই যেখানে জিয়াউর রহমান এর অবদান নেই। স্বাধীনতা বিরোধী জামাত ৭১ সালের পর থেকে এখন পর্যন্ত তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যখন প্রধানমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে জামাতের বট বাহিনী বিএনপি নেতৃত্বের বদনাম শুরু করেছে। আজকে শহিদ জিয়ার সৈনিক হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো জামাতের সকল চক্রান্ত রুখে দেয়া, বর্তমান সরকারের নানা উন্নয়ন মূলক কাজের কথা মানুষের কাছে তুলে ধরা। জামাতের হাত থেকে দেশের সকলকে রক্ষা করা। বিএনপি পরিবারের আত্মত্যাগ এবং রক্তের ঋণ কোন ভাবে বৃথা যেতে দেয়া যাবে না।
অনুষ্ঠানে সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী ,দলের পীরগাছা সভাপতি আমিনুল ইসলাম রাঙা,পীরগাছা সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী ,কাজী খয়রাত হোসেন, রংপুর সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর লিটন পারভেজ ,অ্যাডভোকেট শফি কামাল, নাজমুল আলম নাজু সহ দলের বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।এর আগে সকাল এগারোটায় রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহানগর বিএনপি‘র আয়োজনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় । সভায় মুল বক্তা ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড,মো: শওকাত আলী ।রংপুরে বিএনপি‘র প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বেরোবি‘র রেজিষ্টার প্রফেসর ড, ফেরদৌস রহমান ড্যাব কেন্দ্রীয় নেতা ডা: নিখিলেন্দু শংকর গুহ রায় বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব নেতা ডা: জাবেদ আকতার, রংপুর মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল ডা: জহুরুল হক বীর মুক্তিযোদ্দা নূর মোহাম্মদ বিশিষ্ট সাংবাদিক ছালেকুজ্জামান ছালেক ।
এসময় দর্শক সাড়িতে উপস্থিত ছিলেন সাংসদ রেজেকা সুলতানা ফেন্সি ,মহানগর বিএনপি‘র সদস্য সচিব রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন , যুগ্ম সচিব শহিদুল ইসলাম মিজু ,যুবদল নেতা জহির আলম নয়ন সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা ।
