কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বুধবার ৩রা জুন রাত দুইটার দিকে গোপন সূত্রের ভিত্তিতে আচমিতা ইউনিয়নের পাইকশা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ব্যাক্তি মোরশেদ সজিব (৪৫),আজ মিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। এছাড়া তিনি নৌকা প্রতীক নিয়ে আচমিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন। কটিয়াদী মডেল থানা ওসি (তদন্ত) মোঃ শ্যামল মিয়া জানান, কটিয়াদী থানার মামলা নং-১২,তারিখ ১৭ই নভেম্বর ২০২৫,সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান এই মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোর্শেদ সজিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।
এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।

