জয়নাল অবেদীনঃ প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করায় রংপুর জেলা এবং মহানগরীতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । মহানগরীতে উদ্ধোধন করেন সিটি প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন এবং জেলাতে রংপুর জিলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম ।
এসময় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর রংপুর ডিসি মোহাম্মদ রুহুল আমিন জেলা বিএনপি‘র প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান বাদল বিএনপি নেতা লিটন পারভেজ সহ বিভিন্নস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন বলেছেন আগামী ৫ বছরে সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। আমাদের রংপুরে বৃক্ষরোপণের টার্গেট দেয়া হয়েছে সাড়ে ৪ লাখ। প্রথম বছরে ৬০ হাজার বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যে টার্গেট দেয়া হয়েছে আমরা তার চেয়ে অনেক বেশি বৃক্ষরোপন করবো।
শনিবার দুপুরে রংপুর সিটি এলাকার হাজীরহাট থানাধীন বটতলা বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে এসব কথা বলেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে রংপুর সিটি কর্পোরেশনেরনির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২) আব্দুস সেলিম জুয়েল,রংপুর মহানগর বিএনপির সদস্য মোহসিন আলী,মোজাহার হোসেন বাটুল, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক হিরু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুদু,সাধারণ সম্পাদক হাসমতসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

