কলাপাড়া প্রতিনিধি : ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয় পটুয়াখালীর কলাপাড়াও। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই সাটিয়েছে ব্যানার, তোরন, ফেস্টুন ও পাতাকা। তবে কলাপাড়ায় নির্মান করা হয়েছে ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের ব্যতিক্রমী একটি ব্রাজিল গেট।
উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে এ গেটটি স্থাপন করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। সবুজ ও হলুদ কাপড়ের মিশ্রনে তৈরী এ গেটটির উঁচুতে দেয়া হয়েছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পাতাকা। নতুন প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে, ব্রাজিল সমর্থন বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ বির্নিমানের লক্ষ্যে ব্যতিক্রমী এমন গেট তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ব্রাজিল সমর্থক মো মাসুূদ মিয়া বলেন, ব্রাজিল সর্বকালের সেরা দল,এবারও জয় আমাদেরই হবে।

