গাজীপুরে মার্কেট ভাঙচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
গাজীপুরে মার্কেট ভাঙচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার জুয়েল রানার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা, মার্কেট ভাঙচুর, চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার(১৬জুন) দুপুরে ভাঙচুর হওয়া তার মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত টাকা না দেওয়ায় গভীর রাতে জুয়েল রানার ক্রয়কৃত জমিতে নবনির্মিত মার্কেটে আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকারের নেতৃত্বে একটি চক্র মার্কেটে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জুয়েল রানা। তিনি প্রশাসনের কাছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভাংচুর ও চাঁদা দাবির ঘটনা অস্বীকার করে সেলিম সরকার বলেন, এটা আমাদের জমি জুয়েল রানা কিভাবে মালিক হলো। আমাদের দোকান তারা ভেংগে আমাদের যায়গা দখল করতে চাচ্ছেন।

এবিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।