টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে স্বপ্না ওরফে শুকুরী ইকরা নামের এক মহিলার বিরুদ্ধে প্রতারণার ও ব্লাকমেইলের অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী সাংবাদিক। শুক্রবার (২৬ জুন) বিকেলে ঘাটাইলে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রেসনোটে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাংবাদিক মুহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার বলেন, আমি মোহনা টেলিভিশন, উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও প্রতিদিনের সংবাদ ঘাটাইল প্রতিনিধি, সাধারণ সম্পাদক, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নর্থ টাঙ্গাইল এবং পরিচালক জি এম টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, ঘাটাইল এর পরিচালক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল আমার এবং আমার প্রতিষ্ঠান এর সুনাম ক্ষুন্ন করার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর সঙ্গে কথিত ২/১ জন সাংবাদিক প্রতিহিংসা মূলক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। অর্থলোভী, লম্পট , প্রতারক স্বপ্না বেগম ওরফে শুকরী ইকরা, পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- পালবাড়ী, উপজেলা- মধুপুর, জেলা-টাঙ্গাইল ও বর্তমান ঠিকানা ঘাটাইল চান্দশী দক্ষিণ পাড়া।
নামধারী কথিত সাংবাদিক এই স্বপ্না বেগম ওরফে শুকরী ইকরাকে গুটি বানিয়ে সংবাদ সম্মেলনের নামে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানহানিকর নানা অপপ্রচার চালাচ্ছে। ইতিপূর্বেও ওই নারী ও কথিত সাংবাদিক আমার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং সহ নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। তিনি আরো জানান, এর আগে ওই নারীর সঙ্গে অত্যন্ত সরল মনে আমি ও আমার স্ত্রী মাহমুদা খাতুন এবং সহকর্মী হাসানকে সাথে নিয়ে আমার একটি ঘাটাইল মাজম সুপার মার্কেটের ড্রীম ফ্যাশন নামে গার্মেন্টস ব্যবসার মালামাল ও আসবাবপত্র ৮ লাখ টাকা মূল্য নির্ধারণ করে স্বপ্না ওরফে শুকুরী ইকরার নিকট ১৩/০২/২০২৫ ইং তারিখে বিক্রি করি এবং তিনি ন্যায্য মূল্যে ক্রয় করেন। তিনি এই ৮ লাখ টাকা পরিশোধের জন্যে প্রায় ১ বছর সময় হাতে নিয়ে, বিগত ১৮/০২/২০২৬ ইং তারিখ উল্লেখ করে স্বপ্না বেগম তার নিজ নামের একাউন্টের ঘাটাইল শাখার আইএফআইসি ব্যাংকের একটি চেক আমাকে প্রদান করেন, চেক নম্বর ০২৯৫১৮০ কিন্তু তার দেয়া চেকটি নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে একাউন্ট ক্লোজ করে ফেলা বা একান্টে টাকা না থাকায় আমাকে দেয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। আমার নিকট থেকে গার্মেন্টসের মালামাল আসবাবপত্র নিয়ে তিনি ঘাটাইল বাজার রোডের একটি মার্কেটে “ইজি শপিং” নামে একটি গার্মেন্টসের ব্যবসা শুরু করেন, ইতিমধ্যে তিনি সেই “ইজি শপিং” নামের ব্যবসাটির ভাড়া দোকান ছেড়ে দিয়েছেন। এরপর তার ভাড়া বাসার মালিক ও আমার সহকর্মী রানাকে নিয়ে তার বাসায় টাকা চাইতে গেলে, নানা অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে কথিত নামধারী সাংবাদিক দিয়ে ব্ল্যাকমেলিং করেন। আমার পাওনা টাকা যাতে না দিতে হয় সেজন্যে তিনি এমন নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
এভাবে আমার অর্থনৈতিক ক্ষতিসহ মান সম্মান আর পেশাগত সাংবাদিকতাসহ আমার ব্যবসা প্রতিষ্ঠান জি এম টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট এর ব্যাপক ক্ষতি সাধন করেন। বিগত ২৪ জুন ২০২৬ ইং তারিখে স্বপ্না বেগম ওরফে শুকুরি ইকরা নামে যে নারী আমাকে স্বামী বানিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তা আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত পক্ষে তার সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক ছাড়া অন্য কোন সম্পর্ক নেই। তার এই মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের ঘটনাটি অনলাইন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় আমার এবং আমার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এ পর্যায়ে আমি স্বপ্না বেগম ওরফে শুকরী ইকরা ও তার কথিত নামধারী সাংবাদিকের বিচার চাই। আমার মান সম্মান ক্ষুন্ন করার এসব কর্মকাণ্ড রোধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। বিষয়টি নিয়ে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
আমি এই মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত কর্মকান্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এসময় একাধীক প্রিন্ট, অনলাইন ও বিভিন্ন টেলিভিশন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

