কলাপাড়া প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে পাটের বীজ, পাট ও পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধির লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষন দেয়া হয়েছে।
শনিবার বেলা এগারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাট গবেষনা উপকেন্দ্রের আয়োজনে পাট গবেষনা উপকেন্দ্রে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার ও পাট গবেষনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাক্কী। দিনব্যাপী প্রশিক্ষনে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহন করেন। বক্তারা দেশব্যাপী পাট চাষের সম্প্রসারনের লক্ষে এবং উপকূলীয় অঞ্চলে পাট চাষী তৈরী করতে নানা পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানান।

