ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল

0
ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল

গাজীপুর প্রতিনিধিঃ ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে গাজীপুর জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকালে উপজেলার জয়দেবপুর থানা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার।

এছাড়াও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল। উপজেলা ছাত্র দলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্র দলের আরিফ, পারভেজ, মুক্তিযোদ্ধা কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ স্থানীয় যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ জয়দেবপুর থানা এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।

উল্লেখ্য, বিদেশ থেকে দেশে ফিরেই নিষিদ্ধ ঘোষিত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে শুক্রবার দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয় এবং মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।