ভাঙ্গুড়া প্রতিনিধিঃ চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং এই তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
রবিবার ৬ জুলাই ২০২৬ ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ফ্যানগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা গরমের সময় আরও স্বস্তিতে অবস্থান করতে পারবেন।
এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এ জনকল্যাণমূলক উদ্যোগ কে সাধুবাদ জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

