ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে একজনের ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ জরিমানা

0
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে একজনের ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ জরিমানা

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদকসেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসেল(৩০) নামের এক যুবক কে ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার ৬ জুলাই ২০২৬ দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন,ভাঙ্গুড়া পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

রাসেল ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া মহল্লার মৃত রেজাউল করিমের ছেলে।

মোবাইল কোর্ট পরিচালনা সূত্রে জানা যায়,মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ভাঙ্গুড়া থানা পুলিশ টীম তাকে সহযোগিতা করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদক সমাজ ও যুব সমাজ কে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবেন বলে তিনি যানান।