সাপাহার প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে, নওগাঁর সাপাহারে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় র্ভাচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ- ১আসনের জাতিয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শাহ চৌধুরী,উপজেলা মৎস্য অফিসার মোঃ শামীম রেজা,কৃষি সম্প্রারণ অফিসার মনিরুজ্জামান টকি,শিরন্টি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার,খায়রুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ মাঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমূহকে অসামান্য অবদান রাখায় পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীগণ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা,স্বাস্থকর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন।

