রংপুরে ১৫দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

0
রংপুরে ১৫দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জয়নাল আবেদীন : “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রংপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগের পরিচালক স্হানীয় সরকার আবু জাফর।অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিদের স্টল পরিদর্শন করা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রংপুর জেলার সেবক ডিসি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মমতাজ উদ্দিন, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ মোজাম্মেল হক, আরপিএমপি’র উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। আলোচনা শেষে উপস্থিত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে ফ্রি গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য- ১৫ দিন ব্যাপী মেলাটি ৩০ টি স্টল প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। জানা যায় চাহিদা অনুযায়ী মেলার সময় বৃদ্ধি করা হতে পারে।