ডা.মমতাজ বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মারক বক্তৃতা,পদক ও সম্মাননা প্রদান

0
ডা.মমতাজ বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মারক বক্তৃতা,পদক ও সম্মাননা প্রদান

জয়নাল আবেদীন্: ডা.মমতাজ বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মারক বক্তৃতা,পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডা.মমতাজ বেগম স্মৃতি পরিষদ।

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ব্যস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি হাসনা হেনা বেগম রোজী। রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সুচনা বক্তব্য দেন ডা.মমতাজ বেগমের পুত্র স্থপতি মাসুদুল ইসলাম সাম্য।"সাহিত্য চর্চায় রংপুর অঞ্চলের নারী& quot; শীর্ষক স্মারক বক্তৃতা করেন রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের সভাপতি ড.নাসিমাআকতার।পরিপূরক আলোচনা করেন লেখক শ ম আমজাদ হোসেন সরকার।

এ বছর ডা. মমতাজ বেগম স্মৃতি সম্মাননা ২০২৬ অর্জনকারী ব্যক্তিত্ব হলেন বাচিক শিল্পী, শিক্ষক, সংবাদ পাঠক, রংপুর শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরীন এবং ডা.মমতাজ বেগম স্মৃতি পদক অর্জনকারী কৃতিমান ব্যক্তিত্ব হলেন সাবেক ব্যাংকার, সাহিত্যিক ও সমাজচিন্তক নার্গিস আক্তার বানু ঝর্ণা সম্মননা ও পদক প্রদানের সময় প্রয়াত ডা. মমতাজ বেগমের জীবন সঙ্গী, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু ও স্মৃতি পরিষদের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন,রংপুর শিখা সংসদ, সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুর এর সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন প্রাণীরোগ বিশেষজ্ঞ ডা. নাছিমুল ইসলাম শোভন।