উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে কটিয়াদীতে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের রথ উৎসব

0
উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে কটিয়াদীতে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের রথ উৎসব

কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ২৪শে জুলাই শুক্রবার শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব। এ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে শ্রীশ্রী গোপীনাথ জীউর গোন্ডীচাবাগে সকাল থেকে জড়ো হতে থাকে হাজার হাজার সনাতনী ভক্ত। গত ১৬ই জুলাই বৃহস্পতিবার শুরু হয়েছিল প্রথম পর্বের রথযাত্রা উৎসব। ২৪শে জুলাই শুক্রবার উল্টো রথের মাধ্যমে শেষ হলো ৯দিনব্যাপীএই রথযাত্রা উৎসব।

কিশোরগঞ্জ জেলার, কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালই দেশের দূরপাল্লার সর্ব বৃহৎ রথউৎসব। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রী শ্রী গোপীনাথ জীউর কাঠের তৈরি বিশেষ বাহনে করে শ্রীশ্রী বলরামও তার বোন সুভদ্রা দেবীকে নিয়ে গোন্ডীচাবাগে নায়রে যান। ৯দিন পড়ে অর্থাৎ ২৪ শে জুলাই শুক্রবার পুনরায় তারা গোন্ডীচাবাগ থেকে উল্টোরথে করে তাদেকে নিয়ে শ্রীশ্রী গোপীনাথ জিউ তার নিজ বাড়ীতে আসেন।কথিত আছে যে পুরীর শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের পরই বঙ্গের শ্রী শ্রী গোপীনাথ জীউর রথ উৎসব। সনাতন ধর্মালম্বীদের এই বিশ্বাস থেকেই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে পালিত হয়ে আসছে রাজা নবরংগ রায় ও ঈশাঁ খার স্মৃতি বিজড়িত ৫শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই রথ উৎসব। এ উপলক্ষে সকাল থেকেই গোন্ডীচাগের আশ -পাশ এলাকায় বিভিন্ন ধর্মালম্বী মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে।মন্দির ও তার আশ- পাশ এলাকায় বসে লোকজ মেলা। সেখানে বিভিন্ন ধরনের ফল- মুল সহ নানা জাতের পাখির মেলা।

বিকেল ৪টায় উৎসব মুখর পরিবেশে নানান ধর্মীয় আচার অনুস্টান শেষে, শঙ্খধ্বনি ও শত শত হিন্দু রমণীর উলুধ্বনি এবং বিভিন্ন ধরনের বাদ্য বাজনা সহকারে শুরু হয় উলটোরথ যাত্রা উৎসব।পথিমধ্যে গোপীনাথ জীউ তার আত্মীয় বাড়ীতে কিছুক্ষন অপেক্ষা করে দুই কিলোমিটার শ্রীশ্রীগোপীনাথ জীউ তার নিজের জায়গার উপর দিয়েই রথে চড়ে নিজ বাড়িতে এসে শেষ হয় উলটোরথ রথযাত্রা উৎসব। এ উপলক্ষে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।