উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার বাঙ্গালা ইউনিয়নের তিনটি বিল এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ ও তা আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান জানান সকাল নয়টা থেকে বাঙ্গালা ইউনিয়নের আফার , সাতবারিয়া , বিনায়েকপুর বিল এলাকায় বন্যার পানিতে পেতে রাখা বড় ছোটো মিলে ১১০ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। এর দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা । নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দে দুপুর আড়াইটা অবধি বিল এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা পরিষদ চত্বরে বিকেল চারটায় সহকারী কমিশনার ( ভূমি) শারমীন আক্তার রিমার উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে ।

