সামান্য বৃষ্টিতেই যদি এমন জলাবদ্ধতা হয় ভারী বর্ষণে এলাকা তলিয়ে যাবে

0
সামান্য বৃষ্টিতেই যদি এমন জলাবদ্ধতা হয় ভারী বর্ষণে এলাকা তলিয়ে যাবে

শেরপুর প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নলকুড়া ইউনিয়নের শালচুড়া চৌরাস্তা সংলগ্ন রাবার ডেম সড়কে পূর্বের দুটি রিং কালভার্ট অপসারণ করে সেখানে একটি সরু ইউ-ড্রেন নির্মাণ করা হচ্ছে। অথচ স্থানীয়দের দাবি, বিশাল এলাকার পানি নিষ্কাশনের জন্য এই ইউ-ড্রেন কোনোভাবেই যথেষ্ট নয়।

ইতোমধ্যেই অল্প বৃষ্টিতেই পানি জমে যাওয়ার চিত্র উদ্বেগজনক। তাহলে প্রশ্ন থেকেই যায়—বাস্তবতা যাচাই না করেই এই নির্মাণকাজ করা হচ্ছে,উন্নয়নের নামে এমন অপরিকল্পিত কাজ ভবিষ্যতে আরও ভয়াবহ জলাবদ্ধতার কারণ হতে পাড়ে,যদি এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়,তাহলে বর্ষা মৌসুমে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

কৃষিজমি, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি কাগজে-কলমে নয়, সরেজমিনে বাস্তব পরিস্থিতি পরিদর্শন করে সঠিক কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। ইউ-ড্রেনের পরিবর্তে পর্যাপ্ত ধারণক্ষমতার কালভার্ট নির্মাণ করুন। জনদুর্ভোগ বাড়ার আগেই কার্যকর সিদ্ধান্ত নিন।

এটি শুধু একটি ড্রেনের বিষয় নয়; এটি হাজারো মানুষের চলাচল, কৃষি ও জীবন-জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় বলে জানান এলাকাবাসী।