চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস মোড় এলাকায় একটি অটোরিক্সা ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করেছে পুলিশ দিয়েছে। এ ঘটনায় অটোচালক ছুড়িঘাত করলে গুরুত্বর আহত হয়েছে।
আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে ফুড অফিস মোড়ে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অটো চালক হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নয়ন এর ছেলে হেলাল।
আটককৃত ছিনতাইকারী হলেন, রাজশাহী জেলার চারঘাট এলাকার মুকুল এর ছেলে সাফিন (২৫) বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।
তিনি জানান, ফুড অফিস মোড় এলাকায় একটি অটোরিক্সাকে থামিয়ে ছুড়ি দেখিয়ে ছিনতাই করছিলো। এসময় স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, ছিনতাইকারী অটোচালককে ছুড়িঘাত করতে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

