সড়ক পুনঃনির্মাণ ও ড্রেন দ্রুত সংস্কারের দাদি নাগরিকদের, বৃষ্টি হলেই ভোগান্তি

0
সড়ক পুনঃনির্মাণ ও ড্রেন দ্রুত সংস্কারের দাদি নাগরিকদের, বৃষ্টি হলেই ভোগান্তি

উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরে নাগরিক সুবিধায় চলমান উন্নয়ন কাজ ড্রেনেজ ব্যবস্থায় ড্রেন ও সড়ক পুনঃনির্মাণ তাড়াতাড়ি শেষ করা হোক এমনটা চাওয়া ও আশা নাগরিকেরা করছেন।

উল্লাপাড়া পৌর শহর এলাকা থেকে সহজে ও কম সময়ে পানি নিষ্কাশনে উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থার প্রকল্প করে এর নির্মাণ বাস্তবায়ন কাজ প্রায় সাড়ে পাচ মাস আগে শুরু করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এর নির্মাণ বাস্তবায়ন কাজ হচ্ছে বলে জানা যায়। পৌরসভা এলাকার পশ্চিমপাড়া কালিবাড়ী থেকে শ্যামলীপাড়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা, জয়দেব সড়ক ( মোহনপুর সড়ক) , ওভার ব্রীজ হয়ে থানা সড়ক , থানা মোড় , পাটবন্দর হয়ে ফুলঝোড় শাখা বিলসুর্য নদী অবধি এক হাজার ৭০০ মিটার দীর্ঘ মাস্টার ড্রেন নির্মাণ কাজ চলছে । গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান শ্যামলীপাড়া বিশ্ব রোড এলাকা থেকে নদী অবধি মাস্টার ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন।

এর পর থেকে শ্যামলীপাড়া এলাকা থেকে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়। পৌর শহরের মূল সড়কের পাশ বেয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। মাষ্টার ড্রেন নির্মাণে মূল সড়ক পথ খোড়াখুড়ি করা হচ্ছে । এরই মধ্যে শ্যামলীপাড়া এলাকা থেকে শহরের ওভার ব্রীজের কাছাকাছি ড্রেন নির্মাণ কাজ করা হয়েছে। তবে বেশ কয়েক জায়গায় ড্রেন নির্মাণ কাজ বাদ রাখা হয়। এখন বাদ রাখা জায়গাগুলোয় ড্রেন নির্মাণ করা হবে বলে জানা যায়। সরেজমিনে দেখা গেছে জয়দেব ( মোহনপুর সড়ক) সড়কে নির্মাণ করা ড্রেনের অনেক জায়গায় সড়কে বড় ছোটো গর্তগুলোয় মাটি ভরাট করা হয়নি। পুরো সড়ক পথ কাদা আর কাদা জমে আছে। একটু বৃষ্টি হলে কাদা আরো বেশি জমে বলে জানা গেছে। এদিকে পাট বন্দর এলাকা থেকে ওভার ব্রীজের দিকের সড়কের মাঝ বরাবর মাটি খুড়ে রিং পাইপ বসানো হচ্ছে। পৌর শহরের জামে মসজিদের কাছাকাছি অবধি রাং পাইপ বসানো হয়েছে। এ সড়কে বৃষ্টি হলেই কাদা জমে বলে জানা গেছে। ওভার ব্রীজ থেকে থানামুখী সড়ক খোড়াখুড়িতে এখন সব ধরণের বাহনের চলাচল বন্ধ আছে বলা চলে। অপরদিকে শ্যামলীপাড়া হয়ে মোহনপুর , গয়হাট্রা , নাগরৌহা , শ্যামপুর এলাকা যাত্রীদের নিয়ে অটোভ্যান রিকসা , মিশুক , ইজিবাইকগুলোর চালকেরা মাতৃসদন হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়ক পথে ড্রেন নির্মাণের শুরু থেকেই আসা যাওয়া করছেন।

পৌর শহরের ড্রেন নির্মাণ সড়ক পথে চলাকালে নানা পেশার জনগণের সাথে আলাপকালে তারা বলেন ড্রেনেজ ব্যবস্থায় ড্রেন ও সড়ক পুনঃনির্মাণ করা হলে পৌর শহরে উন্নয়ন হবে। নাগরিকদের সুবিধা বাড়বে। তারা আশা করছেন তাড়াতাড়ি এর সব নির্মাণ কাজ শেষ করা হবে।