ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

0
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিলটি দাশুড়িয়া গোলচত্বর ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এর আগে গত ১৬ আগস্ট পৃথক দুটি চিঠির মাধ্যমে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. শরিফুল ইসলাম তুহিনকে। অপরদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাহবুবুর রহমান পলাশকে এবং সদস্যসচিব করা হয়েছে ইমরুল কায়েস সুমনকে।