দুদিন পর নাহিদকে খুজে পেলো তার পরিবার

0
দুদিন পর নাহিদকে খুজে পেলো তার পরিবার

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালর কলাপাড়ায় পরিবারের সাথে রাগ করে ঘর ছাড়া নাহিদ মল্লিক (১৩) কে খুঁজে পেয়েছে তার পরিবার। নাহিদ মল্লিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের শ্রমজীবী মো.কাশেম মল্লিক এর পুত্র।

আজ (বৃহস্পতিবার ২৭ আগষ্ট) বেলা ১১ টার দিকে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে আগত একটি লঞ্চে তাকে খুঁজে পায় তার আপন বড় চাচা হাচন মল্লিক। এর আগে গতপরশু মঙ্গলবার (২৬ আগষ্ট) বেলা ১১ টার দিকে পরিবারের সাথে মনোমালিন্যের কারনে রাগ করে বাসা থেকে বেড়িয়ে যায় নাহিদ।

নাহিদ জানায়, সে একটি মাদ্রাসায় পরত এরপর ঐ মাদ্রাসার সামন্য একটি বিষয় নিয়ে তার বাবা তাকে বকাঝকা করে। এরপর বাবার সাথে রাগ করে সরাসরি কলাপাড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চে উঠেপরেন। এরপর লঞ্চে করে কলাপাড়া থেকে ঢাকা চলে যায়। যাওয়ার সময় লঞ্চের মধ্যে নাহিদের সাথে পরিচয় হয় বালিয়াতলী থেকে লঞ্চে ওঠা ওর বয়সী আর একটি ছেলের সাথে। সেও বাসা থেকে পালিয়ে ঢাকা রওনা করে। লঞ্চে ওরা দুজনে একই সাথে সময় কাটায় এবং ওই ছেলের টাকায় কেনা রুটি কলা খেয়ে রাত কাটায়। এরপর লঞ্চ সদর ঘাট পৌঁছালো তারা শুধু সদরঘাট এলাকায় ঘোরাঘুরি করে আবরও দুজনে সেই একই লঞ্চে কলাপাড়া চলে আসে।

এই ঢাকা কলাপাড়ার মাঝখানে কেটেযায় ৪৮ ঘন্টা। এই ৪৮ ঘন্টা নাহিদের পরিবারে শোকোর মাতম চলে। প্রিয় সন্তান কে হারিয়ে মা হয়েছে পাগলের মতো। গুমরে কেদেছে তার বাবা। হন্যে হয়ে খুঁজেছে তার আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা। মিডিয়ায় হয়েছে নিখোঁজ সংবাদ, পুরো উপজেলায় করাহয়েছে মাইকিং। তবে সরষের মধ্যে ভূত থাকলে তারাবে কে? শেষমেশ যার ভূত সেই তারিয়েছে। নিজ থেকেই নাহিদ ফিরে এসেছে। ৪৮ ঘন্টা পর হলেও নাহিদকে পাওয়ায় আবারও হাসি ফুটেছে নাহিদের পরিবারে। তাই তার চাচা হাচন মল্লিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানিয়েছে নাহিদকে খুঁজতে যারা সহযোগিতা করেছেন সে সকল গণমাধ্যম কর্মী ও প্রতিবেশী সকলকে।